ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের বাগাড় মাছ

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

সোমবার ভোররাতে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়ক এর পাশে মৎস্য আড়ৎতে ২২ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেন।

পরে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী মোহাম্মদ আলী মাছটি ক্রয় করে। এসময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

এ ব্যাপারে ৫ নং ফেরী ঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, সোমবার ভোররাতে পদ্না নদীতে গোপাল হালদারের জালে ২০ কেজি ওজনের বাগাড় মাছটি ধরে পড়ে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেই। এখন মাছটি বিক্রির জন্য ঢাকার কিছু ব্যাবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বাগাড়, বোয়াল,কাতল সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে জানান এই কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর