ঢাকা, রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ()

জাল টাকাসহ যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর