ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ()

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার (১জুলাই) ভোর ৪ টায় ইবি থানার আব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিষ্ণুদিয়া গ্রামের নাজমুল মেম্বারের সাথে ঐ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আরব আলীর সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দুই গ্রুপের সাথে এর আগেও কয়েক দফা হামলা, মামলা ও সংঘর্ষ হয়েছে।

দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে রবিবার সারাদিন থেকেই ঐ গ্রামে উত্তেজনা বিরাজ করছিল সোমবার ভোর ৪ টা থেকেই দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ডাল, শরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন লোক আহত হয়। খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এবং ঘটনা স্থল থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে।

এ ব্যাপারে আরব আলী ও নাজমুল মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশের ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর