ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতের অভিযানে ইসমাইল খাতিবকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
তবে এ ব্যাপারে আর কোনো তথ্য জানাননি আইডিএফ। ইসমাইল খতিব নিহত হয়েছেন না-কি আহত হয়েছেন, আহত হলে কী অবস্থায় আছেন— সেসব তথ্য এখনও জানা যায়নি।
ইসমাইল খতিবকে লক্ষ্যবস্তু করার তথ্য প্রথম জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে তাদের প্রতিবেদনেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান নির্বাহী আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করার দাবি করেছিল আইডিএফ। আইডিএফ এ দাবি করার কয়েক ঘণ্টা পর মধ্যরাতে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি।