ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()

অপরিকল্পিত অটো রিক্সা স্ট্যান্ড কার ইশারাতে চলে

কুষ্টিয়া শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে থানা মোড়।চার রাস্তার মোড় হিসেবে এমনিতেই সেখানে সারাক্ষণ জ্যাম লেগেই থাকে। যদিও সেখানে সার্বক্ষণিক ট্রাফিক দায়িত্বগত থাকে তারপরেও জ্যাম থেকে মুক্তি পাওয়া কঠিন। কারণ রাস্তার দুই পাশে অপরিকল্পিত অটো রিক্সার স্ট্যান্ড। ঈদকে সামনে রেখে এমনিতেই জ্যামের কারণে অতিষ্ট কুষ্টিয়াবাসী সেখানে যদি যত্রতত্র অটো রিক্সা গুলো দাঁড়িয়ে থাকে যাত্রী নেয়ার জন্য,অটোরিকশা ড্রাইভাররা কার নির্দেশে কার অনুমতিতে থানা মোড় কে অটো রিক্সা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে?প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সারাক্ষণ যেখানে ট্রাফিক দায়িত্ব রত থাকে সেখানে অবৈধ অটো রিক্সার স্ট্যান্ড কার ইশারাতে চলে।ঈদকে সামনে রেখে প্রশাসনের দায়িত্ব যেখানে জ্যাম এরিয়ে জনসাধারণকে স্বস্তি দেয়া সেখানে থানার পাশে কিভাবে অবৈধ অটো রিকশা স্ট্যান্ড গুলো চলে।স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় অটো রিক্সা গুলি যাত্রী তোলার জন্য এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে ব্যবসায়ীদের দোকানে কাস্টমার আসা যাওয়া বাধাগ্রস্ত করে।


     এই বিভাগের আরো খবর