ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত Headline Bullet ম্পদের তথ্য গোপন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা Headline Bullet গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার ঘটনায় ‘বিকাশ বাহিনী’র ৫ সদস্য গ্রেপ্তার Headline Bullet কালুখালীতে ভুমি সেবা সপ্তাহ শুরু Headline Bullet ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে Headline Bullet প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Headline Bullet গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেলেন কালুখালীর রাসেল Headline Bullet রাজবাড়ীতে ৪টি হাট-বাজার ইজারায় খাস আদায়ের নামে হরিলুট Headline Bullet হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ Headline Bullet পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি)বেনজীরের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি

সাকিব কত দিন অধিনায়ক থাকবে বলা মুশকিল : পাপন

প্রত্যাশিতভাবেই ঘটা করে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো সাকিব আল হাসানের নাম। যিনি কয়েক বছর ধরে লংগার ভার্সনে অনিয়মিত। মমিনুল হক সরে যাওয়ার পর লম্বা মেয়াদে কাউকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কিন্তু নতুন অধিনায়ক সাকিব আল হাসানের কোনো মেয়াদকাল উল্লেখ করা হয়নি।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে বিস্তারিত বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কত বছরের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়েছে―এমন প্রশ্নে তিনি ছোট্ট করে বলেন, ‘পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই টেস্টের অধিনায়ক সে, কত দিন থাকবে এটা বলাটা মুশকিল। ‘

এর আগে তামিম ইকবালকে ওয়ানডের নেতৃত্ব দেওয়ার সময় বলা হয়েছিল ‘দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হচ্ছে’। সময় উল্লেখ করা হয়নি।  সেই তামিম এখন ওয়ানডে দল দারুণভাবে গুছিয়ে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। ওই আসরেই তামিমের অধিনায়কত্ব শেষ কি না―এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা তো আপনারা বানিয়েছেন (তামিমের মেয়াদ), আপনারা এ রকম বানিয়ে নেন (সাকিবের মেয়াদও)। মানে আমরা তো বলিনি কখনো। মমিনুলকেও আমরা কোনো টাইমফ্রেমের জন্য বানাইনি। ‘


     এই বিভাগের আরো খবর