ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক অনুষ্ঠান সমাপ্ত Headline Bullet নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ায় বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা Headline Bullet ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষে বিএনপির ৫০ নেতা কর্মী আহত Headline Bullet কুমিল্লায় শিক্ষকের গলিত লাশ উদ্ধার Headline Bullet ভয়ে কাঁপছে তেহারান Headline Bullet ইরানের ভয়ে মানসিক চাপে ইজরায়েল সাধারণ জনগন Headline Bullet মাদক তৈরির সরঞ্জামসহ তরুণী আটক Headline Bullet বিএনপি জামায়াত সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু Headline Bullet শহর ছেড়ে বাড়ির পথে অনেকে Headline Bullet একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব গ্রহণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

বিসিবি সভাপতি হতে চান তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান।

বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন বর্জন করে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন। কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন এই তারকা ব্যাটার।

সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে, অবশ্যই।’

নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি।তামিম বলেন, ‘আমি মনে করি, আমার সামর্থ্য আছে। ক্রিকেটিং সার্কেলে আমার কাজ সম্পর্কে অনেকেরই ধারণা আছে।’

অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্যকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তার ভাষায়, ‘অভিজ্ঞতা, বয়স—এসবের ওপরে সবচেয়ে জরুরি বিষয় হলো ইচ্ছা ও উদ্দেশ্য। অনেক অভিজ্ঞ মানুষ তো দীর্ঘদিন বিসিবি চালিয়েছে।


     এই বিভাগের আরো খবর